
IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : বিশ্ব হেফজে কুরআন সংস্থা, ‘শুয়ুখুল কোররা’ বিশ্ব পরিষদের সংবিধানের বিষয়ে সম্মতি ব্যক্ত করেছে।
মুসলিম বিশ্বের সনামধন্য কারীদের নিয়ে গঠিত হেফজে কুরআন সংস্থা কুরআন প্রশিক্ষণ ও তেলাওয়াত এবং কুরআন বিষয়ক গবেষণাসহ কুরআন ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে তত্পরতা চালায়।
কুরআন ভিত্তিক তত্পরতার বিষয়ে অনুমোদনপত্র প্রদানের উপর তদারকি ও সেগুলোর সত্যায়ন এবং শুয়ুখুল কোররা ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের তত্পরতার মাঝে সমন্বয় সৃষ্টি ইত্যাদি এ সংস্থার কর্মসূচীর অন্তর্ভুক্ত।
বিশ্ব হেফজে কুরআন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘শুয়ুখুল কোররা’ বিশ্ব পরিষদের প্রথম সভা কিছুদিনের মধ্যেই জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বলাবাহুল্য, এ পরিষদ গঠনের বিষয়টি প্রথমবারের মত জেদ্দায় অনুষ্ঠিত বিশ্ব হেফজে কুরআন সংস্থার প্রথম সভায় উত্থাপিত হয়।