
বার্তা সংস্থা ইনকা: কুরআন ও হাদিসের আলোকে সপ্তমবর্ষ প্রতিযোগিতায় পাকিস্তানের ছাত্র ও ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে পাকিস্তানে অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ এবং হুজ্জাতুল ইসলাম আনিসুল হাসানাইন, জাবের মুহাম্মাদ, আলী জিয়ায়ী, লিয়াকত আলী আইয়ুন এবং আবরার হুসাইন এরফানী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের উপান্তে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শাফা নাজাফীর উপস্থিতিতে ‘শিক্ষার্থীদের জীবনে কুরআন ও হাদিসের গুরুত্বের’ আলোকে শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখার সাংস্কৃতিক বিভাগের উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন লিয়াকত আলী আইয়ুন অলিম্পিয়াডের গুরুত্বের আলোকে বলেন: যদি ছাত্ররা কুরআন ও হাদিসের জ্ঞান সঠিক ভাবে অর্জন করতে সক্ষম হয়, তাহলে অতি সহজেই সমাজে কুরআন ও হাদিস শিক্ষা প্রচার করতে সক্ষম হবে।
পাকিস্তানের দক্ষ বিচারকগণের তত্ত্বাবধানে সেদেশের নারী ও পুরুষদের জন্য কুরআন ও হাদিসের আলোকে সপ্তম অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
সপ্তম অলিম্পিডের কুরআন ও হাদিস হেফজ, তেলাওয়াত ও তারতিল বিভাগে মৌখিক পরীক্ষায় ৮২ জন একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন এবং তাফসির, সাহিফায়ে সাজ্জাদিয়া এবং নাহজুল বালাগা’র লিখিত পরীক্ষায় ৩০০ জন অংশগ্রহণকারী একে অপরের সাথে প্রতিযোগিতা করেন।
2940441