IQNA

14:50 - March 08, 2015
সংবাদ: 2946970

মুসলমান হলেন বৌদ্ধ চিন্তাবিদ

আন্তর্জাতিক বিভাগ : ইসলাম ও মুসলমানদের বিষয়ে অধ্যয়ন ও গবেষণার পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতের ‘শাইলিন্দ্রা সিং’। হযরত আলী (আ.) এর প্রতি বিশেষ ভক্তির কারণে ‘আলী’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন তিনি।


Trt.turk ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ভারতের বৌদ্ধ চিন্তাবিদ ‘শাইলান্দার সিং’ (৩৩) ভারতে অনার্স ডিগ্রি গ্রহণের পর মাস্টার্সের জন্য মালয়েশিয়ায় যান। সেখানে তিনি মুসলমানদের বিষয়ে পরিচিত হয়ে ইসলাম ধর্মের বিষয়ে গবেষণা শুরু করেন।

মালয়েশিয়া থেকে মাস্টার্স শেষ করার পর ডক্টরেট ডিগ্রির জন্য তুরস্কে যান শাইলান্দার সিং। সেখানে তিনি ‘হাজাত তাপ্পাহ’ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তুরস্কের ‘আহমাদ হামদি আক সাকি’ মসজিদ পরিদর্শন করে এ মসজিদের আধ্যাত্মিক পরিবেশের প্রভাবে প্রভাবিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের কারণে তার মা তাকে ত্যাজ্য করেছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : ‘আমি মালয়েশিয়াতে আমার আরব বন্ধুদের থেকে প্রভাবিত হয়েছিলাম। যখন আমি তাদেরকে ইবাদতরত অবস্থায় দেখতাম তখন জীবনে একটি শূণ্যতা অনুভব করতাম। অনুভব করতাম যে, আমি প্রতিপালক থেকে দূরে রয়েছি। আর এ কারণেই আমি ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা শুরু করি।

‘আলী’ নামটিকে গ্রহণ করার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন : আলী [আ.] এর ব্যক্তিত্বের প্রভাবে প্রভাবিত হয়ে আমি এ নামটিকে বেছে নিয়েছি। আমি তার জীবনীর উপর গবেষণা করেছি এবং বিভিন্ন তথ্য অর্জন করেছি। তার জীবনী অধ্যয়ন আমার অন্তরে শক্তি যুগিয়েছে।

তার সংযোজন : আমার অভ্যন্তরীন শূণ্যতা পূরণের জন্য আমি ১০ বছর গবেষণা করেছি। এ শূণ্যতা পূরণের জন্য পবিত্র কুরআন তেলাওয়াতই সর্বোত্তম কাজ বলে আমার মনে হয়।# 2940520

captcha