
বার্তা সংস্থা আভা’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : নামাযরত মুসল্লিদের উপর সাইলেন্সারধারী অস্ত্র দিয়ে চালানো হামলায় অন্তত ৬ ব্যক্তি শহীদ এবং ৫ জন আহত হয়েছে।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একদল অজ্ঞাত অস্ত্রধারী সাইলেন্সারধারী অস্ত্র নিয়ে কাবুলের কোম্পানি এলাকায় অবস্থিত ‘বাহাদুর আগা’ খানকার ভেতরে প্রবেশ করে। অস্ত্রধারীর এ সময় নামাযরত মুসল্লিদের উপর গুলি চালায়।
এ সন্ত্রাসী হামলায় ৬ ব্যক্তি শহীদ এবং অপর ৫ জন আহত হয়েছে।
আফগান পুলিশ জানিয়েছে, হামলার বিষয়ে জোর তদন্ত চলছে এবং এ নাগাদ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে।