IQNA

নূরি মালেকি :

তাকফিরিদের পরাজয়ের সময় ঘনিয়ে এসেছে

15:22 - March 18, 2015
সংবাদ: 3007614
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের ভাইস প্রেসিডেন্ট আইএসআইএলের বিরুদ্ধে গঠিত গণবাহিনীর তত্পরতার প্রশংসা করে অতি শীঘ্যই চূড়ান্ত বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।


আভা’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : সুমারিয়া নিউজ লিখেছে, ইরাকের ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে আইএসআইএল সন্ত্রাসী বাহিনীর মোকাবিলায় গণবাহিনী’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেন : বর্তমানে আমরা আইএসআইএলের বিরুদ্ধে ইরাকি বাহিনীর একের পর এক সফলতার সংবাদ পাচ্ছি। এটাকে চূড়ান্ত বিজয়ের সুসংবাদই বলা যায়।

ইরাকের ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যের অপর অংশে বলেন : যে বৃহত ষড়যন্ত্রের শিকার ইরাক হয়েছিল তা সশস্ত্র বাহিনী এবং গণবাহিনীর –যারা বীরের ন্যায় আইএসআইএল সন্ত্রাসীদের মোকাবিলা করেছে- আত্মত্যাগের মাধ্যমে নস্যাত হয়েছে।

বলাবাহুল্য, ইরাক সংকটের শুরুর দিকে ইরাকের সাধারণ জনগণকে নিয়ে গঠিত গণবাহিনী, আইএসআইএল সন্ত্রাসীদের মোকাবিলায় এদেশের সেনাবাহিনীর সহযোগিতায় অস্ত্র হাতে রণাঙ্গনে যোগ দেয়।# 3006355

captcha