
তুরস্কের টিআরটি চ্যানেলের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : পাকিস্তানের লাহোর শহরে গীর্জায় সন্ত্রাসী হামলার ঘটনায় টানাপোড়ন অব্যাহত রয়েছে এখনো।
ক্যাথোলিক ও অর্থডক্স খ্রিষ্টানদের উপাসনালয়ে তালেবান হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে দেশটির খ্রিষ্টান সম্প্রদায়। এ সময় বিক্ষোভকারীরা খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানায়। হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছিল।
নিহতের পরিবারের সদস্যরাও এ বিক্ষোভে অংশগ্রহণ করে সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছেন। নিহতদের শেষকৃত্য অনুষ্ঠান হৃদয়বিদারক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের লাহোর শহরে গত ১৫ই মার্চ ক্যাথোলিক ও অর্থডক্স খ্রিষ্টানদের গীর্জায় আত্মঘাতী এ হামলা চালানো হয়। তালেবানের সহযোগী সংগঠন ‘আল-আহরার’ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।#3006365