IQNA

17:45 - March 20, 2015
সংবাদ: 3014820

তিউনিশিয়ায় হামলার দায় স্বীকার করলো আইএসআইএল

আন্তর্জাতিক বিভাগ : গত বুধবার তিউনিশিয়া সংসদ এবং যাদুঘরে হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল। এ হামলায় বহু পর্যটককে জিম্মি করে রাখে সন্ত্রাসীরা। এতে নিহত হয়েছে অন্তত ২২ জন।


লেবাননের দৈনিক ‘আন-নাহারে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : গত বুধবার (১৮ই মার্চ) তিউনিশিয়া সংসদ এবং যাদুঘরে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী বাহিনী আইএসআইএল। এ হামলায় বহু পর্যটক সন্ত্রাসীদের হাতে জিম্মি হয় এবং অন্তত ২২ জন নিহত হয়েছে।

গত বুধবার একদল সশস্ত্র ব্যক্তি তিউনিশিয়া পার্লামেন্ট এবং ‘বারদো’ যাদুঘরে হামলা চালিয়ে বহুসংখ্যক পর্যটককে জিম্মি করে।

হামলায় ১৭ জন পর্যটক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থলে একটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত এক অভিযানে আগ্রাসী সন্ত্রাসীরা নিহত হয় এবং জিম্মি হওয়া পর্যটকরাও মুক্তি পায়।

স্পুটনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত ১৭ ব্যক্তি গত বুধবারের হামলায় নিহত হয়েছে। নিহতরা ফ্রান্স, স্পেন, ইতালি ও তিউনিশিয়ার নাগরিক। একজন পুলিশ অফিসার এবং হামলাকারীরা সকলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছে।#3010675

captcha