IQNA

23:46 - March 20, 2015
সংবাদ: 3016851

সানায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ৭৭

আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনের আল আলামের এক সংবাদদাতা জানিয়েছেন: রাজধানী সানায় ৩টি মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের রাজধানী সানায় ২০শে মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় তিনটি মসজিদে সন্ত্রাসীরা হামলা বোমা হামলা চালিয়েছে। হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এবং সহায়ক বাহিনী ঘনটাস্থালে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এবং শহীদদের লাশ হাসপাতালে স্থানান্তর করে।
আল আলামের সংবাদদাতা জানান: সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলায় ৭৭ জন শহীদের লাশ উদ্ধার করা হয়েছে।


আজ শুক্রবার জুম্মার নামাজের সময় সানায় উত্তরাঞ্চলীয় ইমাম হাদী নামক মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এছাড়াও বদর মসজিদে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বদর মসজিদটি আনসারুল্লাহ আন্দোলনের একটি ঘাটি ছিল। জুম্মার নামাজের খুতবার সময় হটাত করে মসজিদটি কেপে উঠে। এ হামলায় উক্ত মসজিদের খতিব শেইখুল মুর্তজা যেইদুল মাহতুরী শহীদ হন।
এছাড়াও ‘ইয়েমেন প্রেস’ সংবাদ সংস্থা জানিয়েছে: ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলীয় আল-জারাফ নামক অঞ্চলে আনসারুল্লাহ’র অন্তর্গত আল হাশুশ মসজিদেও সন্ত্রাসীরা বোমা হামলা চালায়
সন্ত্রাসীদের এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। প্রাথমিক জরিপ অনুযায়ী, এ দুই হামলার ফলে প্রায় ৫৫০ জন নিহত হয়েছে বলে জানা যায়।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইরানের তীব্র নিন্দা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুর্তজা আফখাম, ইয়েমেনের মসজিদে জুম্মার নামাজে সন্ত্রাসীদের এ হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন: ইয়েমেনে যখন সবথেকে বেশী শান্তির প্রয়োজন ঠিক তখনই সন্ত্রাসীরা সেদেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
3014825

captcha