IQNA

19:19 - March 23, 2015
সংবাদ: 3030982
নাইজেরিয়ার শিক্ষা, গবেষণা ও ইসলামী উন্নয়ন কেন্দ্রের প্রধান;

ইরানী নারীগণ বিশ্বের মুসলমানদের জন্য আদর্শ

আন্তর্জাতিক বিভাগ: যদি বিশ্বের মুসলিম নারীগণ, ইরানী নারীদের আদর্শ হিসেবে গ্রহণ করে তাহলে ইসলামি বিশ্বকে ঐক্য ও সমৃদ্ধির দিকে ধাবিত করা সম্ভব।

নাইজেরিয়ার শিক্ষা, গবেষণা ও ইসলামী উন্নয়ন কেন্দ্রের প্রধান এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে মুসলিম সক্রিয় আইনজীবী ‘শেফা ঘারিবা’ বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে যুবতী ও ক্ষমতায়ন নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে বলেন: ইরানী সংবিধান এবং নারীর অধিকারের ক্ষেত্রে অনেক উঁচু স্থানে রয়েছে। যদি সমাজে সঠিক আইন বাস্তবায়ন করা না হয় এবং নারীর অধিকারকে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে শত চেষ্টার মাঝেও সমাজের উন্নতি সাধন করা সম্ভব নয়।
তিনি বলেন: ইরানী সংবিধানে নারীর অধিকারকে যথাযোগ্য মর্যাদায় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা ইরানে নারীদের শিক্ষার স্তর পর্যালোচনা করে দেখেছি। এমনি কি বিশ্ববিদ্যালয়েও পুরুষদের তুলনায় নারীরা অধিক এবং তাদের শিক্ষার মান অনেক বেশী। আমরা ইরানে নারী বিজ্ঞানীদের দেখেছি। আমরা চাই অন্যান্য মুসলিম নারীরাও এদিকেই ধাবিত হোক। করন যে দিকেই নারীরা যাবে শিশুরা এবং ভবিষ্যৎ প্রজন্মও সেদিকেই যাবে।
মুসলিম উকিল ‘শেফা ঘারিবা’ বলেন: যদি মুসলিম নারীরা সাফল্য অর্জন করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও সাফল্য অর্জন করবে এবং বর্তমানে বিশ্বে ইসলাম ধর্মের যে অবস্থান রয়েছে তার থেকেও অনেক বেশী উন্নতি করতে পারবে।
তিনি আরও বলেন: মুসলিম নারীরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রশিক্ষক। তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঐক্যের উৎসের শিক্ষা দেওয়া উচিত। মুসলিম নারীদের উচিত তাদের শিশুদেরকে ইসলামের শত্রুদের ব্যাপারে হযরত মুহাম্মাদ (সা.) যে দুঃখ প্রকাশ করতেন সেই গল্প শোনানো এবং তাঁর সাহাবীদের গল্প শোনানো।
নাইজেরিয়ার শিক্ষা, গবেষণা ও ইসলামী উন্নয়ন কেন্দ্রের প্রধান এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে মুসলিম সক্রিয় আইনজীবী ‘শেফা ঘারিবা’ বলেন: আমরা একে অপরকে আরও ভালো ভাবে জানার জন্য আমাদেরকে আরও নিকটবর্তী হতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে।
2961978

captcha