IQNA

23:51 - March 27, 2015
সংবাদ: 3049251

তুরস্কে কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন

আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের ‘কুরহে বুক’ প্রদেশের মুফতি’খলিল বুকতাশ’ এবং সেদেশে ইসলামী সেবকদের উপস্থিতিতে কুরআন হাফেজের স্নাতক ছাত্রদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত সম্মাননা প্রদর্শন অনুষ্ঠানে কুরহে বুক প্রদেশের মুফত খলিল বুকতাশ নিজ বক্তৃতায় বলেন: আমি সর্বদা কুরআন হাফেজদের প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। যারা ২০১২ সালে কুরআন হাফেজ কোর্সে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আজ সম্মাননা প্রদর্শন করা হয়েছে এবং এটা দ্বিতীয় সম্মাননা প্রদর্শন অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানে ৮ জনকে এবং এ অনুষ্ঠানে ৮ জনকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। বর্তমানে অন্যান্য ছাত্রদের কুরআন হেফজ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমি কুরআন হাফেজের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পিতা-মাতাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
বলাবাহুল্য, অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুরহে বুক প্রদেশে মেয়র ‘টুলাগা উযদমীর' এবং বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে স্নাতক ছাত্ররা কুরআন তেলাওয়াত করে এবং পরবর্তীদের তাদের পুরস্কার এবং সার্টিফিকেট অনুদান করা হয়।
3029965

captcha