
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন (এম ডব্লিউ এম)-এর বেলুচিস্তান প্রতিনিধি এক বিবৃতিতে পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন : আফগানিস্তানে হস্তক্ষেপের ফল আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এ অবস্থায় সৌদি আরবের পক্ষ নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকে কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না।
তিনি বলেন : আমরা ইয়েমেনের নির্যাতিত ব্যক্তিদের পক্ষ না নিয়ে অত্যাচারী ও আগ্রাসী সৌদি আরবের পক্ষ নেব এটা গ্রহণযোগ্য নয়।
তার সংযোজন : আমাদের দেশ নিরাপত্তা সমস্যায় জর্জরিত। এ অবস্থায় আমাদের উচিত নিজের দেশ নিয়েই ভাবা, সৌদি আরবের পক্ষপাতিত্ব নয়।
বলাবাহুল্য, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি পার্লামেন্টে প্রদত্ত বক্তব্যে, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের পক্ষে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। গত বুধবার ২৫শে মার্চ মাঝরাত থেকে ইয়েমেনের উপর বিমান হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্ররা। সৌদিদের দাবী এ হামলায় পাকিস্তানসহ তাদেরকে সহযোগিতা করছে বেশ কয়েকটি দেশ।#3059574