IQNA

18:14 - March 31, 2015
সংবাদ: 3068758

সিরিয়ায় সন্ত্রাসীদের হাতে এক হামাস নেতা নিহত

আন্তর্জাতিক বিভাগ: দামেস্কের দক্ষিণাঞ্চলীয় ‘ইয়ারমুক’ ক্যাম্প থেকে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে এক হামাস নেতা শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এক বিবৃতিতে গুরুত্বারোপ করে জানিয়েছে: দামেস্কের দক্ষিণাঞ্চলীয় ‘ইয়ারমুকে’ ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে সশস্ত্র বাহিনী হাতে এক হামাস নেতা শহীদ হয়েছে।
এ বিবৃতিতে হামাস আরও উল্লেখ করেছে: হামাস নেতা হুরানী সোমবার ৩০শে মার্চ সকালে হিউম্যান টাস্কের জন্য ইয়ারমুক শরণার্থী শিবিরে অবস্থানরত ছিল এবং সেখানে কাপুরুষ সন্ত্রাসীদের হাতে নিহত হয়।
এ শরণার্থী শিবিরে অবস্থানরত অপর এক ব্যক্তি (নাম প্রকাশে ইচ্ছুক নয়) বলেন: সন্ত্রাসীরা হুরানীকে গুলি করে হত্যা করে এবং মারাত্মক জখমের ফলে মৃত্যুবরণ করেন।
তিনি এ হামলার জন্য আল-নুসরা জোটে সদস্যদের অভিযুক্ত করছে, কিন্তু অন্যান্যরা এ হামলার জন্য লিবারেশন আর্মিকে অভিযুক্ত করেছে।
হামাস এ বিবৃতিতে আরও উল্লেখ করেছে, হুরানী ইয়ারমুক শরণার্থী শিবিরে জনতার এবং শতশত আহতদের সেবা করার জন্য সেবা করার জন্য গিয়েছিলেন। সহস্রাধিক জনতা নার্স এবং উদ্ধার কর্মীর জন্য তার নিকট প্রশিক্ষণ গ্রহণ করেছে।
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন আরও জানায়, ইয়ারমুক ক্যাম্পে সেবার জন্য এক সক্রিয় নেতা নিহতের ঘটনা এটাই প্রথম নয়।
3066713

captcha