
ককেশাস মুসলমানদের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ককেশাস মুসলমানদের কার্যালয় প্রধান ‘শাইখুল ইসলাম আল্লাহ শাকুর পাশাযাদেহ’ ইয়েমেনের সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন : হামলায় মূলতঃ জায়নবাদীদের উদ্দেশ্য পূরণ হয়েছে। যখন জায়নবাদী ইসরাইল এ ধরনের হামলা নিরীহ ফিলিস্তিনীদের উপর চালায় তখন সৌদি আরব কেন জায়নবাদীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না?
তিনি বলেন : ইয়েমেনের জনগণের বিরুদ্ধে আরবদের জোট অত্যন্ত লজ্জাজনক এবং এটা হচ্ছে উগ্রতাবাদের স্পষ্ট নিদর্শন।#3072789