IQNA

রাশিয়ার মুফতিকে সেবা পদক দান করল পুতিন

23:54 - April 01, 2015
সংবাদ: 3075818
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন সেদেশের মুফতি কাউন্সিলের প্রধানকে সেবা পদক দান করেছে।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের মুফতি কাউন্সিল এবং মুসলিম বিষয়ক কার্যালয়ের প্রধান রাভিল এইনুদ্দীনকে সেবা পদক দান করেছে।
রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন সেদেশের জনগণের মধ্যে আধ্যাত্মিকতা পুনর্জীবন, বিভিন্ন সেবামুলক চিন্তা বাস্তবায়ন, জনগণের মধ্যে সামঞ্জস্যবিধান এবং শান্তি বিস্তার সহকারে অন্যান্য সেবা মূলক কার্মে জন্য মুফতি রাভিল এইনুদ্দীনকে সেবা পদক দান করেছে।
এর পূর্বেও  রাশিয়ার শো প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০০৯ সালে মুফতি রাভিল এইনুদ্দীনকে স্বদেশ পরিসেবার জন্য বিশেষ পদক দান করেছে।
3065686

captcha