
বার্তা সংস্থা ইকনা: হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘তাবায়োন’ নামক সাংস্কৃতিক সাইটের পক্ষ থেকে ফাতেমী ডিজিটাল লাইব্রেরি ভার্চুয়াল পরিবেশে প্রকাশিত হয়েছে।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সাইটের ‘তাবায়োন’ এর পক্ষ থেকে ফার্সি ভাষায় উক্ত ইলেক্ট্রনিক লাইব্রেরী চালু হয়েছে।
উক্ত সাইটে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনীর আলোকে প্রকাশিত সফটওয়্যার, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনী, পরিপূর্ণতা আয়না, ইযিদনামা’র আয়না, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর নির্বাচিত হাদীস, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর সম্পর্কিত বিধি ও টিপস, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মের তারিখ নিয়ে বিভিন্ন মতামত, অসমাপ্ত আযান, আগুনের ফুলকার মধ্যে, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর বিবাহ; যুবকদের আদর্শ, ফাদাকের গোপনীয়তা, যদি ফাতেমা যাহরা (সা. আ.) না থাকতেন, হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর উপনাম গুলো, হযরত মারিয়াম (আ.) আদর্শ, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ব্যবহারিক নিদর্শন, নারীদের পরিপূর্ণতার আদর্শ, উম্মে আবিহা, হযতর ফাতিমা যাহরা (সা. আ.) এর জীবনী, কিন্তু আমার মেয়ে ফাতিমা, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর প্রার্থনা ও কষ্ট, কাউসারের মুখে ওহীর নুর, আয়তে তাতহীরে আহলে বাইত (আ.), ফাতেমা যাহরা (সা. আ.) এর নুরে হেদায়েত প্রাপ্ত হয়েছি, বর্তমান সময়ে শিয়া নারী এবং তাদের সাংস্কৃতিক রাজনীতি, পানির নারী, আমাদের স্মরণে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদত দিবস, ইসলাম ধর্মে নারীর উদাহরণ, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর গৃহে কি ঘটেছে? সিদ্দিকা (সা. আ.) এর অসমাপ্ত কাহিনী এবং হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর রাজনৈতিক দৃষ্টি সহ শিয়া ও সুন্নি আলেম কর্তৃক হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনীর আলোকে লিখিত অন্যান্য গ্রন্থ এ সাইটে আপলোড করা হয়েছে।
আগ্রহী ব্যক্তি মণ্ডলী ফার্সি ভাষায় লিখিত এ সকল গ্রন্থ অধ্যয়ন করার জন্য এখানে ক্লিক করুন।
3059529