IQNA

দীর্ঘ ৯০ বছর পর রাশিয়ায় লাল মসজিদ খুলে দেওয়া হল

23:54 - April 04, 2015
সংবাদ: 3086280
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার তোমস্ক নামক অঞ্চলে দীর্ঘ ৯০ বছর পর মুসলমানদের জন্য লাল মসজিদ খুলে দেওয়া হয়েছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সরকারী অনুষ্ঠানের মাধ্যমে তোমস্ক অঞ্চলের মুসলমানদের জন্য এ মসজিদটি খুলে দেওয়া হয়েছে।
তোমস্ক গভর্নর, এই অঞ্চলের মেয়র, চেচেন প্রজাতন্ত্রের পার্লামেন্টের প্রেসিডেন্ট, চেচনিয়ার মুফতি এবং সহস্রাধিক মুসলমানদের উপস্থিতে এ মসজিদটি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে লাল মসজিদ পুন: উদ্বোধন করা হয়েছে। এছাড়াও এ অনুষ্ঠানের ওলামাগণ ও কর্মকর্তাগণ বক্তৃতা পেশ করেন।
৯০ বছর পর লাল মসজিদটি পুন: উদ্বোধনী অনুষ্ঠানে পর এ অঞ্চলের মুসলমানেরা এক সাথে জামায়াত সহকারে নামাজ আদায় করেছেন।
এ মসজিদটি সর্বপ্রথম ১৯০১ সালে উদ্বোধন হয়। তবে ১৯২০ সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয়ে। এ মসজিদ বন্ধ হওয়ার পর সিনেমা হল এবং পরবর্তীতে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হত।
মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এ মসজিদটি পুনর্নির্মাণ কর্ম ২০০২ সালে শুরু হয়।
3084064

captcha