
বার্তা সংস্থা ইকনা: যুব কাউন্সিল এবং ইসলামী সম্মেলন সংস্থার প্রধান ‘আলশাদ এসকান্দারুফ’ এক বিবৃতিতে বলেন: এই প্রথম বারের মত ইস্তাম্বুলকে মুসলিম যুবকদের রাজধানী হিসেবে নামকরণ করা হয়েছে। ইসলামী সংহতি ও ভ্রাতৃত্ব, বিভিন্ন ধর্মের মধ্যে সংলাপ এবং তরুণদের গতিশীলতা ক্ষেত্রে অর্ধ বিলিয়ন মুসলিম যুবকদের জন্য উত্তম আদর্শ হবে।
ইস্তাম্বুলকে যুবকদের রাজধানী হিসেবে নির্বাচন করার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী বিশ্বের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা।
ইস্তাম্বুলকে ২০১৫ সালে মুসলিম যুবকদের রাজধানী হিসেবে নামকরণ উপলক্ষে বিশ্বের ৬০টি দেশ থেকে আগত ২০০ জন প্রতিনিধির উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা, উৎসব এবং বিভিন্ন সম্মেলন অনুষ্ঠিত হবে।
এসকল অনুষ্ঠান আগামী মাস থেকে শুরু হবে এবং ২০১৫ সালে শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও এ উপলক্ষে বিভিন্ন প্রদর্শনী, কর্মশালা, ইসলামী আর্ট, বিভিন্ন অঞ্চলে মুসলিম যুবকদের জন্য পিকনিকের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশ জনগণ মুসলমান এবং সংখ্যালঘু খ্রিস্টান ও ইহুদিরাও এ দেশে বাসবাস করছে।
3127792