IQNA

সৌদি হামলা উপেক্ষা করে;

ইয়েমেনে ইসলাম আগমন দিবস পালিত

16:55 - April 26, 2015
সংবাদ: 3212334
আন্তর্জাতিক বিভাগ : আলে সৌদের হাত থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারের প্রাথনার মাধ্যমে ‘ইয়েমেনে ইসলামের আগমন’ দিবস পালন করেছে এদেশের জনগণ।

ইয়েমেনের জনগণ জানতো যে, মসজিদগুলোও সৌদিদের হামলা থেকে রেহাই পায়নি -এ সত্ত্বেও তারা রজব মাসের প্রথম শুক্রবার মসজিদে সমবেত হয়ে ‘ইয়েমেনে ইসলাম প্রবেশ দিবস’ পালন করেছে। ১৪৩০ বছর পূর্বে এ অঞ্চলে ইসলাম ধর্ম প্রবেশ ঘটে।
বলাবাহুল্য, ৭ম হিজরীতে ইয়েমেনের জনগণ তৌহিদ ও ইসলামের আহবানে সাড়া দেয় এবং তাদের প্রথম মসজিদটি হযরত আলী (আ.) এর হাতেই নির্মিত হয়।
ইয়েমেনের জনগণ এদিন সৌদি বাহিনীর বিরুদ্ধে তাদের সৈন্যদের বিজয় কামনা করে তারা এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছে যে, তারা শুধু সন্ধি ও নিরাপত্তা চায় এবং অন্য কোন দলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে তারা প্রস্তুত নয়।
বিগত বছরগুলোতে এ দিনে ইয়েমেনের জনগণ তাদের বাড়ীগুলোকে মোমবাতির আলোতে আলোকিত করতো এবং বিভিন্ন আনন্দ মাহফিল আয়োজন, দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে পালন করতো। কিন্তু এ বছর তাদের ঘর ও শহরগুলো জুলে ছিল সৌদি আরবের বিমান থেকে ছোঁড়া গোলা ও বিস্ফোরণের আগুন।

3207927
সূত্র : শাফাকানা

captcha