
বার্তা সংস্থা ইকনা : সৌদি আরবের ছাত্রদের তত্ত্বাবধানে পরিচালিত ও ইরানের কোম শহরে অবস্থিত ‘হযরত রুকাইয়া (সা. আ.) কুরআন কেন্দ্রে’র পক্ষ থেকে, অধ্যয়নের উদ্দেশ্যে –অবমাননার উদ্দেশ্যে নয়- কুরআন ক্রয় করছে এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর আহলে কিতাব ও কাফেরদের কাছে কুরআন শরিফ বিক্রয় করা জায়েজ কিনা –এ প্রশ্ন করা হলে উত্তরে আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানী বলেন : এমন কাজ জায়েজ এবং এতে কোন সমস্যা নেই।
ফতওয়ার আরবি টেক্সট :
السؤال : هل یجوز بیع المصاحف علی الکفار و الکتابیین ـ خاصة اذا علمنا بعدم قصدهم لاهانته بل للمطالعة؟
الجواب : یجوز.
সূত্র : ruqayah.net