IQNA

19:10 - April 28, 2015
সংবাদ: 3225323

হল্যান্ডের নাগরিকদের মধ্যে পবিত্র কুরআন বিতরণ

আন্তর্জাতিক বিভাগ: হল্যান্ডের একদল মুসলিম যুবক সেদেশের ১৩টি শহরে ১৫ হাজার কুরআন শরিফ বিতরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: হল্যান্ডের যুবকরা সেদেশের জনগণের মধ্যে গতকাল থেকে বিনামূল্যে কুরআন বিতরণ শুরু করেছে।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল কর্তৃক বর্তমান বিশ্বে ইসলাম সম্পর্কে যে ভ্রান্তি ধারণা প্রবেশ করেছে তার দূর করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হল্যান্ডের মুসলিম যুবক আলী হুর্রি এ ব্যাপারে বলেন: আমাদের কুরআন বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে হল্যান্ডের সকল হোটেলের প্রতিটি রুমে বাইবেলের পাশে পবিত্র কুরআন শরীফও থাকবে।
হল্যান্ডের চারটি গুরুত্বপূর্ণ শহর তথা আমস্টারডাম, রুট্রাডাম, লাহে এবং উটরিক্ট শহর সহ মোট ১৩ শহরে ১৫ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।
অনুদিত কুরআন শরিফগুলো হল্যান্ডের স্বেচ্ছাসেবী যুবকরা সংগ্রহ করে সেদেশের জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে।
হল্যান্ডের মিডওয়ে ইসলামী কেন্দ্রের সহযোগিতায় সেদেশের রাজত্ব দিবস উপলক্ষে রুট্রাডাম শহর থেকে পবিত্র কুরআন বিতরণ কর্ম শুরু হয়েছে।
3221950

captcha