IQNA

আযারবাইজানে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং

15:10 - April 29, 2015
সংবাদ: 3229692
আন্তর্জাতিক বিভাগ : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে এক চুক্তিতে স্বাক্ষরের পর গণপ্রজাতন্ত্রী আজারবাইজান ঘোষণা করেছে, ইসলামি ব্যাংকিং সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।


বার্তা সংস্থা ইকনা : গণপ্রজাতন্ত্রী আজারবাইজান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাঝে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আজারবাইজানে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা লিপিবদ্ধ করার জন্য ২ লাখ ডলার অনুদান প্রদান করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক।

আজারবাইজানের ইন্টারন্যাশনাল ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিষয়ক বিভাগের প্রধান বাহরাম কোরবানযাদে বলেছেন, আগামী ১২ মাসের খরচ বাবদ এ অনুদানের অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

তার সংযোজন : ব্যাংকের একটি বিশেষ টিম ইসলামি ব্যাংকিংয়ের প্রাথমিক নীতিমালা লিপিবদ্ধ করবে। এরপর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক পাশ এবং ইসলামিক ব্যাংকিং বিশেষজ্ঞদেরকে আজারবাইজানে প্রেরণের পর উল্লেখিত নীতিমালা পাশের জন্য আজারবাইজন সরকারকে প্রদান করা হবে।



3220810

সূত্র : আরান নিউজ

captcha