আন্তর্জাতিক বিভাগ : উর্দু ভাষাভাষি মুসলমানদের জন্য ‘ইসলাম টিভি’ চ্যানেল চালু করেছে ব্রিটিশ কোম্পানী ‘স্কাই’।

বার্তা সংস্থা ইকনা : ‘ইসলাম টিভি উর্দু’ নামে পরিচিত এ চ্যানেলটি হবে ‘ব্রিটিশ মুসলিম টিভি’ চ্যানেলের সম্পূরক।
এ চ্যানেলের এক কর্মকর্তা জানিয়েছেন : চ্যানেলটি মুসলমানদের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।
তিনি আরো জানান : কুরআনিক শিক্ষা, নবীগণ (আ.) এর জীবনী এবং মহানবী (স.) এর জীবনী হতে শিক্ষাসহ রান্না-বান্নার আসর, টকশো, ধর্মীয় প্রশ্নোত্তর সভা ইত্যাদি অনুষ্ঠানমালা এ চ্যানেল থেকে প্রচারিত হবে।
উল্লেখ্য, ‘ইসলাম টিভি’ চ্যানেলটি বর্তমানে বিনামূল্যে দর্শকরা স্কাইয়ের ৮৪৯ নং চ্যানেলে দেখতে পাবেন।
3237930
সূত্র : Media 247