IQNA

19:24 - May 08, 2015
সংবাদ: 3274317

হ্যামবুর্গে ঈদ-এ মাবআস পালিত হবে

আন্তর্জাতিক বিভাগ : ঈদ-এ মাবআস তথা মহানবি (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস উপলক্ষে জার্মানীর হ্যামবুর্গ শহরের ‘ইসলামি কেন্দ্রে’ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী ১৬ই মে।


বার্তা সংস্থা ইকনা : হ্যামবুর্গ ইসলামি কেন্দ্রের ‘ইমাম আলী (আ)’ জামে মসজিদে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে পবিত ঈদ-এ মাবআস।

মাহফিলের বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেদিন হেরা গুহাতে মহানবি (স.) এর উদ্দেশ্য আহবান এল, ‘পড়, তোমার প্রভুর নামে’ সেদিন অন্ধকার থেকে মানবজাতিকে আলোর দিকে হেদায়েতের বাণী নিয়ে শুরু হল মহানবী (স.) এর রেসালত।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখিত হয়েছে, মাবআস (নবুয়্যত প্রাপ্তি) হচ্ছে ওহি অবতীর্ণ হওয়ার ঈদ এবং রেসালত ও মানব জাতির প্রতি জীবন দানকারী ঐশী বার্তার পূর্ণতার ঈদ।

উল্লেখ্য, আগামী ১৬ই মে এ দিবস উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ মাহফিলের কর্মসূচী শুরু হবে।



3261885

captcha