
বার্তা সংস্থা ইকনা: ইতালির ২০০০ নামক টেলিভিশন চ্যানেলে বাংলাদেশী সাহসী যুবক সবুজ খলিফা বলেন: আমি কোন বীর নয়। মহান আল্লাহ তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, একে-অপরের সাহায্য কারতে।
বাংলাদেশী ৩২ বছরের প্রবাসী সবুজ খলিফা যখন দেখলেন এক নারী ট্রেবার নদের ব্রিজ থেকে পানিতে ঝাপ দিয়েছে, তখন তিনি নিজের জীবন পরোয়া না করে এই নারীকে বাচাতে পানিতে লাফ দেয়।
অথচ অন্য সকলে ব্রিজ থেকে এ নারীর মৃত্যুর দৃশ্য উপভোগ করছিল। অনেকে এ দৃশ্য ভিডিও করেছে। ভিডিওতে দেখা যায় খলিফা পানিতে ঝাপ দিয়ে এক হাত দিয়ে ইহুদী নারীকে ধরে অন্য হাত দিয়ে সাতার কেটে নদীর তীরে যাচ্ছে। এসময় উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধার করে। এরফলে উপস্থিত জনতা চিৎকার করে তাকে অভিনন্দন জানায়।
ইতালিয়ান পুলিশ নিশ্চিত ভাবে জানায়, ৫৫ বছর বয়সী ইহুদী নারী আত্মহত্যার জন্য নদীতে লাফ দেয় এবং তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি স্বাভাবিক অবস্থায় রয়েছে।
প্রবাসী সবুজ খলিফা ইতালিতে অবৈধ ভাবে জীবন যাপন করছিল। তবে তার এ মানবিক কর্মের জন্য সেদেশের কর্তৃপক্ষ তাকে ইতালিতে থাকার অনুমোদন এবং একটা কাজের ব্যবস্থা করে দেয়। তিনি দীর্ঘ ৮ বছর যাবত ইতালিতে অবৈধ ভাবে জীবন যাপন করছিল এবং ৪ বছর যাবত গৃহহারা হয়ে রাস্তায় জীবন যাপন করছিল।
রোমের ইহুদিরাও তাকে সম্মাননা প্রদর্শন করেছে।
বলাবাহুল্য, ইতালিয়ায় প্রায় ২ লাখ মুসলিম অধিবাসী রয়েছে এরমধ্যে নও মুসলমানের সংখ্যা ২০ হাজার।
3304871