
বার্তা সংস্থা ইকনা : হযরত ইমাম মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আল-মুস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখায় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রাত ৮ টায় এ অনুষ্ঠান শুরু হয়ে রাত ৯:১৫ অবধি অব্যাহত থাকে। পবিত্র কুরআন তেলাওয়াত, কবিতা ও কাসিদা পাঠ, বক্তব্য ও আপ্যায়ন ছিল ঐ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
এতে আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ঢাকা শাখার শিক্ষক ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মোঃ ইউনুস আলী গাজী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে ইমাম মাহদী (আ.) এর পরিচিতি লাভের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।#