
বার্তা সংস্থা ইকনা : আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এ পরিষদের কার্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হবে আগামী ১৬ই জুন গ্রীনিচ সময় দুপুর ২টা ২ মিনিটে।
অতএব, বুধবার সূর্যাস্তের পূর্বে খালি চোখে বা আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমেও নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।
অতএব, আগামী ১৮ই জুন বৃহস্পতিবার হবে ইউরোপে ১লা রমজান।
এরপূর্বে উত্তর আমেরিকার ফিকাহ বিষয়ক পরিষদও একই ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের এক পরিসংখ্যানের ভিত্তিতে, ইউরোপে বসবাসকারী মুসলমানদের সংখ্যা ৪ কোটি ৪০ লাখ; যা ইউরোপের মোট জনসংখ্যার শতকরা ৬ ভাগ।#3311251
সূত্র : On Islam