IQNA

17:20 - June 08, 2015
সংবাদ: 3312245

লন্ডনে হিজাবী নারীর ওপর হামলা

আন্তর্জাতিক বিভাগ: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক মুসলিম নারীর হিজাব খুলে ছিঁড়ে ফেলেছে একদল বর্ণবাদী হামলাকারী। স্কুল থেকে নিজের শিশুকে বাড়িতে ফিরিয়ে আনার সময় এধরণের অশোভন আচরণ করে হামলাকারীরা।

বার্তা সংস্থা ইকনা: হিজাবী ভদ্র মহিলা এ সম্পর্কে জানিয়েছেন, একদল উগ্র তরুণী প্রথমে তার কাছে এসে জানতে চায় মাথায় হিজাব পরলে গরম লাগে কিনা। এরপর জবাবে অপেক্ষা না করেই তারা টান মেরে তার হিজাব খুলে ফেলে এবং তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুসলিম নারী জানান, গত বৃহস্পতিবারের এ হামলার সময় তারা তাকে গালিগালাজ করে বলেও জানান তিনি। এছাড়াও হামলাকারীরা তার কিছু চুল টেনে ছিঁড়ে ফেলে।
এ সম্পর্কে লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা যেকোনো হামলাকেই গুরুত্বের সঙ্গে নেন। ওই মুসলিম নারীর অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অবশ্য হামলাকারী দুই নারীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদেরকে জামিনে মুক্তি দিয়েছে।
যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশে বর্ণবাদী হামলার সবচেয়ে বড় শিকার মুসলমানরা। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের মানবতা বিরোধী অপরাধ বেড়ে যাওয়ার পর ইউরোপে মুসলিম বিরোধী হামলা জোরদার হয়েছে। এ ছাড়া, কথিত অবৈধ অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে ইউরোপের উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোর অপপ্রচারের কারণেও মুসলমানরা হামলার শিকার হচ্ছেন।
ব্রিটেনে ইসলাম বিদ্বেষীদের হামলার সংখ্যা ২০১২ সালে ১৫ হাজার ছিল এবং ২০১৪ সালে ১৮ হাজারে বৃদ্ধি পেয়েছে। ইসলাম বিদ্বেষীদের এ সকল সহিংসতামুলক কার্যক্রমকে ব্রিটেনের মুসলিম কাউন্সিল নিন্দা জানিয়েছে।
3312123

captcha