
বার্তা সংস্থা ইকনা: দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিন সমূহে মুহাম্মাদ যাকারিয়া তার সুললিত কণ্ঠ কুরআন তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছেন।
যাকারিয়ার পিতা ঢাকা শহরের একটি মসজিদের আলেম। তিনি ৭ বছর থেকে কুরআন হেফজ করা শুরু করেন। এ পর্যন্ত মিশর, জর্ডান এবং কাতার সহকারে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যাকারিয়া মিশরে অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম ও জর্ডানে তৃতীয় এবং কাতারে চতুর্থ স্থানের অধিকারী হন।
তিনি একজন সফল মুবাল্লিগ হয়ে ইসলামের সুন্দর বানী জনগণের মধ্যে পৌছিয়ে দিতে চান।
এছাড়াও এ প্রতিযোগিতায় মৌরিতিনিয়া এবং ইরানের প্রতিনিধি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতিয় স্থানের অধিকারী হন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি মুহাম্মাদ হুসাইন বেহযাদফার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থানের অধিকারী হন।
ইরানী প্রতিনিধি মুহাম্মাদ হুসাইন ২০০০ সালে সেদেশের রাজধানী তেহরান জন্মগ্রহণ করেন। ইরানে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থানের অধিকারী হন। আর এ জন্য তাকে দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে।
এ প্রতিযোগিতার হেফজ বিভাগের চূড়ান্ত ফলাফল ৭ম জুলাই ঘোষণা করা হবে।
বলাবাহুল্য, দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৪শে জুনে ৮০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৭ম জুলাই অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়।
