IQNA

23:53 - July 10, 2015
সংবাদ: 3326314

চীনা যুবকদের পছন্দের ধর্ম ইসলাম

আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি এক গবেষণায় পরিলক্ষিত হয়েছে চীনের অধিবাসীরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং অধিকাংশ মুসলিমের বয়স ৩০ বছরের নীচে। এছাড়াও চীনা যুবকদের মধ্যে বৌদ্ধ ও খৃষ্টান ধর্মের জনপ্রিয়তা রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: চীনের ‘রানমিন’ বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ স্টাডিজ অধ্যাপক ‘ওয় দাদাঙ্গ’ বলেন: চীন যুবকদের আকৃষ্ট করছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের অধিকাংশ অনুসারীগণ ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বসবাস করছে এবং তাদের ওপর জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই। আর এর ফলে মুসলিম অধিবাসীদের মধ্যে অধিকাংশই যুবক।
চীন ধর্মীয় সমীক্ষা অনুযায়ী, চীনে ২০১৫ সালে মুসলিম যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মুসলিম জনসংখ্যার মধ্যে ২২ শতাংশের বয়স ৩০ বছরের নীচে। পূর্বে ক্যাথলিক যুবের সংখ্যা সর্বাধিক ছিল।
এদিকে তও ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মের অধিকাংশ অনুসারীর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে।
কয়েক মাস পূর্ব এক গবেষণায় দেখা গিয়েছে, ২০৭০ সালে মধ্যে খৃস্টান ধর্মের অনুসারীদের তুলনায় ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা অধিক হবে।
২১০০ সালে বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে ইসলাম ও খ্রিস্টান ধর্মের অনুসারী সংখ্যা ৬৯ শতাংশ ছাড়িয়ে যাবে। যা ২০১০ সালে ৫৫ শতাংশ ছিল।
3326106

captcha