IQNA

15:27 - July 13, 2015
সংবাদ: 3327674

ইরানের আলোচক দল বিজয় অর্জন করবে: রুহানি

আন্তর্জাতিক বিভাগ: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের আলোচক দলটি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চলমান আলোচনায় বিজয় অর্জন করবে। তেহরানে নারী ও পারিবারিক অধিকার বিষয়ক একটি গোষ্ঠীর সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, ইরান, ইরানের জনগণ এবং ইরানের আলোচক দল পরমাণু আলোচনায় তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে। তিনি আরো বলেন, পরমাণু আলোচনার চূড়ার খুবই কাছে আমরা পৌঁছে গেছি তবে এখনো চূড়ায় পৌঁছানোর জন্য কয়েকটি ধাপ পার হতে হবে। কঠিন এবং জটিল এ লড়াইয়ে ইরানের আলোচক দল খোদার সহায়তায় বিজয়ী হবে বলেও ঘোষণা করেন তিনি।
এর আগে, আলোচনা শেষে ইরানের পরমাণু অধিকার এবং পরমাণু খাতের অর্জন রক্ষার জন্য একটি আইন বাস্তবায়নের আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ বলেছে, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আণবিক শক্তি সংস্থাকে এ আইন বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। আইআরআইবি
3327361
 

captcha