IQNA

23:53 - July 27, 2015
সংবাদ: 3335984

আল খলিফা’র নিন্দায় বাহরাইনের ওলামাগণ

আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য আল খলিফাকে তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের ওলামাগণ।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের জনগণের মধ্যে বৈষম্য সৃষ্টির রাজনীতি করছে আল খলিফা। আর তার এ রাজনীতির জন্য সেদেশের ওলামাগণ এক বিবৃতি প্রদানের মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছে।
এ বিবৃতিতে এসেছে: আল খলিফা জনগণের মধ্যে বৈষম্য সৃষ্টি করে জনগণের অধিকার হরন করছে। আর জনগণের মধ্যে বৈষম্য সৃষ্টি হলে বিভিন্ন গোত্র, সরকারী কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, ডাক্তার, সাধারণ জনগণ সহ সকলের জন্য বেদনাদায়ক।
বাহরাইনের ওলামাগণ এ বিবৃতিতে জনগণের মধ্যে বিভক্তি এবং বৈষম্যের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন।
3336060

captcha