IQNA

18:23 - August 03, 2015
সংবাদ: 3338535

পাকিস্তানে ইসরাইল বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক বিভাগ : জায়নবাদী ইসরাইলের হিংস্রতা ও বর্বরতার প্রতিবাদে হায়দ্রাবাদে বিক্ষোভ করেছে পাকিস্তানের বিভিন্ন দল।


বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানের বিভিন্ন দল গতকাল রোববার (২ আগস্ট) জায়নবাদী ইসরাইলের বর্বরতা এবং বিশ্বে সন্ত্রাসবাদ প্রসারের প্রতিবাদে হায়দ্রাবাদ শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা ‘ইসরাইল ধ্বংস হোক’সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

পাকিস্তানের আহলে বাইত (আ.) এর অনুসারীরা এবং জামায়াতে ইসলামি পাকিস্তানের বক্তারা ঐ বিক্ষোভে বক্তৃতাকালে ইসরাইলের অপরাধকর্মের বিপরীতে মুসলিম বিশ্বের নিরবতাকে দুঃখজনক বলে আখ্যায়িত করে জায়নবাদীদের ষড়যন্ত্রের মোকাবিলা করার প্রতি আহবান জানান।

বিক্ষুব্ধ জনতা ইসরাইল বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষুব্ধ জনতা জায়নবাদী ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে।# 3338254

captcha