IQNA

23:51 - August 04, 2015
সংবাদ: 3339002

পাকিস্তানে কুরআন শিক্ষার আসর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরে আহলে বায়েত (আ.) নামক দারুল কুরআনের পক্ষ থেকে কুরআন শিক্ষা কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন শিক্ষা কোর্সে রু-খানি, তেলাওয়াত এবং তাজবিদের আলোকে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের সংস্কৃতি এবং শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
কোয়েটার বিশিষ্ট অধ্যাপকগণের উপস্থিতিতে কুরআন শিক্ষা কোর্স প্রতিদিন এশার নামাজের পর কোয়েটা শহরের আলামদার রোডে ফাতেমী হোসাইনিয়াতে অনুষ্ঠিত হচ্ছে।
বলাবাহুল্য, আহলে বায়েত (আ.) নামক দারুল কুরআন কোয়েটার অন্যতম সক্রিয় কেন্দ্র হিসেবে পরিগণিত। বছর জুড়ে এ কেন্দ্রের পক্ষ থেকে কুরআন শিক্ষার আলোকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
3338588
 

captcha