IQNA

14:11 - August 14, 2015
সংবাদ: 3342948

কাশ্মীরে একটি মসজিদে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি মসজিদে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার (১৩ই আগস্ট) সকালে কাশ্মীরের শ্রীঙ্গাল শহরের ২৮ কিলোমিটার দক্ষিণে টার্নাজ নামক গ্রামের একটি মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে কমপক্ষে ১০ জন মুসল্লি আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুসল্লিরা ফজরের নামাজ শেষে যখন মসজিদ হতে বের হচ্ছিল ঠিক তখনই সন্ত্রাসীরা এ হামলা চালায়।
আহতদের অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয়। এ মসজিদটি শুপিয়ান নামাক অঞ্চলে টার্নাজ গ্রামে এ মসজিদটি অবস্থিত।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মসজিদের বাহিরে একটি পাত্রের মধ্যে বোমটি রাখা ছিল। যখন এক মুসল্লি পাত্রটি ঐ স্থান থেকে সরাতে চেষ্টা করেছে ঠিক তখন এক বিকট শব্দ শুনতে পেলাম।
এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। এখনও পর্যন্ত এ হামলার দায়ভার কোন ব্যক্তি বা দল স্বীকার করেনি।
এছাড়াও গতকাল পুলিশ সদস্য এ এলাকার হিজবুল মুজাহিদীন নামক জঙ্গি দলের এক সদস্যের বাড়ির নিকট হতে একই ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধার করে তা নস্যাৎ করেছে।
বালাবাহুল্য, ভারতের সেনাবাহিনীর গেরিলা সৈন্য এবং কাশ্মীরের বিদ্রোহী যোদ্ধারা ১৯৮৯ সাল থেকে এ শহরকে নিয়ন্ত্রণ করে রেখেছে।
3341810

captcha