আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরই হজ্বের উদ্দেশ্যে লক্ষাধিক হাজি সৌদি আরবে ভ্রমণ করেন। আর এ বছরে বাংলাদেশের ৪১৮ জন হাজিদের নিয়ে ১৭ই আগস্ট সর্ব প্রথম ফ্লাইটটি অবতরণ করেছে সৌদি আরবের জেদ্দার "আব্দুল আজিজ" আন্তর্জাতিক বিমান বন্দরে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের জেদ্দার আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে গতকাল (১৭ই আগস্ট) ৪১৮ জন বাংলাদেশী হাজিকে নিয়ে হজ্বের প্রথম ফ্লাইট অবতরণ করেছে।
স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় সহ সৌদি আরবের অন্যান্য সংস্থা সমূহের প্রতিনিধিরা হাজিদের জন্য বিভিন্ন নিরাপত্তা এবং স্বাস্থ্য সম্পর্কিত টিপসের আলোকে লিফলেট বিতরণ করছে।
বাংলাদেশী হজযাত্রীদের ফ্লাইট অবতরণের পরে ভারত এবং মালয়েশিয়ার হজযাত্রীদের নিয়ে পরবর্তী বিমান সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অবতরণ করে। হজ্ব মৌসুমে মদিনার আন্তর্জাতিক বিমান বন্দর ৫ লাখ হাজিদের সেবা প্রদান করবে।
3345197