
বার্তা সংস্থা ইকনা: এছাড়াও কাতারের ‘আব্দুল্লাহ বিন খলিফা’ ইসলামিক কেন্দ্র এবং দাতব্য সংস্থার সহযোগিতায় ঘানায় ‘শেখ ঈদ’ দাতব্য সংস্থা নির্মান ও উদ্বোধন করা হয়েছে। এ দাতব্য সংস্থার সাথে একটি মসজিদ এবং সমসাময়িক বিজ্ঞান শিক্ষা এবং কুরআন ও কুরআনিক বিজ্ঞান স্কুলের উদ্বোধন হয়েছে।
এ স্কুলের মূল্য উদ্দেশ্য হচ্ছে ঘানায় কুরআন প্রশিক্ষণ প্রক্রিয়ার সমর্থন, শিক্ষার্থীদের ইসলামিক আইন সম্পর্কে অবগত করা এবং পরবর্তী প্রজন্মকে ইসলামী শিক্ষার সাথে পরিচয় করানো।
৪০০ মিটার জমির উপর নির্মিত এ কুরআন এবং কুরআনিক বিজ্ঞান স্কুলটি নির্মাণ করতে ২ লাখ ৮৭ হাজার কাতারি রিয়াল ব্যায় হয়েছে।
3345961