
বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের কিরকুক শহরের ৬ মুসলমানকে শিয়া হওয়ার অভিযোগে নির্মম ভাবে হত্যা করে তাদেরকে ক্রুশবিদ্ধ করেছে।
এ ছয় ৬ শহীদের ছবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সাইটে ‘জনপ্রিয় সংহতির দলের অন্তর্গত ৬ জন ধর্মদ্রোহীর হত্যা’ শিরোনামে প্রকাশ করেছে।
প্রকাশিত ছবি থেকে বুঝা যায় যে, এই ৬ ব্যক্তিকে হত্যা করার পূর্বে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এক সদস্য পথচারীদের জন্য তাদের মৃত্যুদণ্ড ক্রুশবিদ্ধকরণের ঘোষণা পাঠ করে এবং পরবর্তীতে এ ছয় ব্যক্তিকে পিস্তল এবং ছুরির আঘাতে নিহত করেছে।
3349483