
বার্তা সংস্থা ইকনা: স্লোভাকিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান মেতিক বলেন: “আমরা ইউরোপের অভিবাসীদের সাহায্য করতে চাই। ৮০০ মুসলিম অভিবাসীদের গ্রহণ করতে পারব আমরা। তবে মুসলমানদের জন্য স্লোভাকিয়ায় কোন মসজিদ নেই। মুসলমানদের যদি এখানে পছন্দ না হয়, তাহলে কীভাবে সমাজের সাথে তাল মিলিয়ে চলবে।
ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী, ভূমধ্যসাগর হতে ইতালি এবং গ্রীস সহ অন্যান্য দেশের প্রায় ৪০ হাজার অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে।
স্লোভাকিয়ার সরকার জানিয়েছে, এ দেশে শুধুমাত্র সেদেশের ধর্মীয় অভিবাসীদের অর্থাৎ খৃষ্টানদের গ্রহণ করবে। তবে ইউরোপিয়ান কমিশন স্লোভাকিয়া সরকারের এ সিদ্ধান্তের জন্য অসন্তোষ প্রকাশ করেছে।
অবৈধ ভাবে যারা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করেছে তাদের জন্য ইউরোপিয়ান কমিশন এক পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ৪০ হাজারের অধিক অবৈধ শরণার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণ করা হবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ২০১৫ সালে ভূমধ্য সাগর পারি দিয়ে ইউরোপে প্রবেশ করার সময় চোরাকারবারিদের নৌকা প্রায় ২৩০০ জন অভিবাসী মৃত্যু বরণ করেছে।
3349300