IQNA

17:54 - August 31, 2015
সংবাদ: 3355681

আবার নামতে পারে রোহিঙ্গা শরণার্থীদের ঢল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, চলতি মাসের শেষ দিকে নতুন করে দক্ষিণপূর্ব এশিয়াগামী রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মানুষের ঢল নামতে পারে।

বার্তা সংস্থা ইকনা: এতে বলা হয়েছে, বঙ্গোপসাগর নতুন করে নৌকায় পাড়ি দেয়ার চেষ্টায় হন্যে হয়ে উঠবে রোহিঙ্গা মুসলমানরা। বর্ষা মওসুম শেষ হওয়ার আগেই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া দরকার বলে জাতিসংঘ মনে করছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর মুখপাত্র মেসিলা ফ্লেমিং এ হুশিয়ারি উচ্চারণ করেন।
নির্যাতনের হাত থেকে প্রাণে বাঁচার আশায় চলতি বছরের গোড়ার দিকে মারাত্মক ঝুঁকি নিয়ে নৌকায় মিয়ানমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় নেমেছিল রোহিঙ্গা মুসলমানরা। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এব্ং মালয়েশিয়া এ সব হতভাগ্য শিশু-নারী-পুরুষদের আশ্রয় দেয় নি বা তাদের আবার ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করলে এক ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়।   
মেসিলা ফ্লেমিং বলেন, জাতিসংঘ আশংকা করছে, এক মাসের মধ্যে আবারো এ রকম পরিস্থিতি দেখা দিতে পারে। এ জাতীয় পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আঞ্চলিক সরকারগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ইউএনএইচসিআর’এর হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ৩১ হাজার রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মানুষ নৌকায় বঙ্গোপসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছে। ২০১৪ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে বলে এ হিসাবে বলা হয়েছে। ২০১৪ সাল থেকে এ ভাবে মোট ৯৪ হাজার ভাগ্যান্বেষী জীবনের ঝুঁকি নিয়ে সাগর অতিক্রম করে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছে। আর এ কাজ করতে যেয়ে ১১০০’র বেশি হতভাগ্য মানুষ সাগরে ডুবে মারা গেছে
3354225
 

captcha