
বার্তা সংস্থা ইকনা: আরবি সংবাদ মাধ্যম জানিয়েছে, ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত হজের পালনের জন্য ১,৩০,৫৫,২১০ জন হাজি সৌদি আরবে প্রবেশ করেছে।
এ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হজ পালনের জন্য ১,৩০,০৮,৭১০ জন হাজি আকাশ পথে এবং ৩৩,৫৭৭ জন হাজি স্থলপথে সৌদি আরবে প্রবেশ করেছে।
এছাড়াও পানিপথে সৌদি আরবে প্রবেশ করেছেন ১২,৯২৩ জন হাজি।
আরবি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ২৯৬ জন হাজি নিহত হয়েছে। এর মধ্যে মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় ১১১ জন হাজি নিহত হয়েছে।
ইকনার প্রতিবেদন অনুযায়ী, মসজিদুল হারামের সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের জন্য বিগত তিন বছরে ইসলামী দেশ সমূহ হতে ২০ শতাংশ যায়েরদের সংখ্যা হ্রাস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের কথা অনুযায়ী, প্রকল্প বাস্তবায়ন হলে হজ মৌসুমে পূর্বের থেকে অধিক হাজি হজ পালন করতে পারবে।
বলাবাহুল্য, চলতি বছরে ইসলামী প্রজাতন্ত্র ইরান হতে ৬৪ হাজার হাজি হজ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণ করেছে।
3365301