IQNA

বিগত ৪০ বছরে হজের বিভিন্ন দুর্ঘটনা

19:02 - September 27, 2015
সংবাদ: 3372464
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক মুসলমান হজ করতে সৌদি আরবে আসেন। সৌদি আরবের অবহেলা ও অব্যবস্থাপনার ফলে এপর্যন্ত অনেক হাজি নিজেদের জীবন হারিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: হজ পরিচালনায় সৌদি আরবের অবহেলা ও অব্যবস্থাপনার ফলে এপর্যন্ত অনেক হাজি আহত ও নিহত হয়েছেন। বিগত ৪০ বছরে সৌদি আরবে হজ পালন করতে এসে হাজিদের দুর্ঘটনা ও নিহত এবং আহতের সংখ্যা উল্লেখ করা হল:
২০১৫ সালে ২৪শে সেপ্টেম্বরে মিনায় রামিয়া জামারুতে ১৩০০ অধিক হাজি নিহত এবং সহস্রাধিক হাজি আহত হয়েছে।
২০১৫ সালে ১১ই সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামের মধ্যে ক্রেন ভেঙ্গে পরায় ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হয়েছে।
২০০৬ সালের ১২ই জানুয়ারি মিনায় রামিয়া জামারুতে হাজিদের ভিড় এবং বিশৃঙ্খলার ফলে ৩৬৪ জন হাজি নিহত হয়েছেন।
২০০৬ সালের ৬ষ্ঠ জানুয়ারি মক্কায় একটি হোটেল ধসে ৭৬ জন হাজি নিহত হয়েছেন।
২০০৪ সালের পহেলা ফেব্রুয়ারি মিনায় রামিয়া জামারুতে হাজিদের বিশৃঙ্খলার ফলে ২৫১ জন হাজি নিহত এবং শতাধিক হাজি আহত হয়েছেন।
২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে মিনায় রামিয়া জামারুতে হাজিদের বিশৃঙ্খলার ফলে ১৪ জন হাজি নিহত হয়েছেন।
২০০১ সালের ৫ম মার্চে মিনায় রামিয়া জামারুতে হাজিদের প্রচণ্ড ভিড়ের ফলে ৩৫ জন হাজি নিহত হয়েছেন।
১৯৯৮ সালের ৯ম এপ্রিলে মিনায় রামিয়া জামারুতে হাজিদের প্রচণ্ড ভিড়ের ফলে ১৮০ জন হাজি নিহত হয়েছেন।
১৯৯৭ সালের ১৫ই এপ্রিলে হাজিদের ক্যাম্পে অগ্নি সংযোগের ফলে ৩৪০ জন নিহত ও ১৫০০ জন আহত হয়েছেন।
১৯৯৪ সালের ২৪শে মে মিনায় রামিয়া জামারুতে হাজিদের প্রচণ্ড ভিড়ের ফলে ২৭০ জন হাজি নিহত হয়েছেন।
১৯৯০ সালের ২য় জুলাই মসজিদুল হারামের সাথে মিনা ও আরাফাতের ময়দানে সংযোগ টানেলের মধ্যে এয়ার কন্ডিশনার সিস্টেমের ত্রুটি থাকার ফলে শ্বাসরুদ্ধ হয়ে ১৪২৬ জন হাজি নিহত হয়েছেন।
১৯৮৯ সালের জুলাই মাসে দুটি বোমা বিস্ফোরণের ফলে ১ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
১৯৮৭ সালর ৩১শে জুলাই মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের মিছিলে আলে সৌদির সামরিক বাহিনী, ইরানি হাজিদের ওপরে নৃশংস হামলা চালায়। এ হামলায় ৪০০ জনের অধিক হাজি নিহত হয়েছেন।
১৯৭৯ সালের ২০শে নভেম্বরে মসজিদুল হারামে হাজিদের জিম্মি এবং আলে সৌদির সামরিক বাহিনীর ভুল সিদ্ধান্তের ফলে ১৫০ হাজি নিহত ও ৫০০ জনের অধিক আহত হয়েছেন।
১৯৭৫ সালের ১০ম ডিসেম্বরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে হাজিদের তাবুতে আগুন লেগে প্রায় ২০০ জন হাজি নিহত হয়েছেন।
3370873

captcha