
বার্তা সংস্থা ইকনা: ২৯শে সেপ্টেম্বর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে সৌদি উপ-স্বাস্থ্যমন্ত্রী হামাদ বিন মোহাম্মাদ আল-দুয়েলা বলেছেন, প্রাপ্ত ছবির ভিত্তিতে দেখা যাচ্ছে নিহত হাজির সংখ্যা ৪,১৭৩।
তবে সৌদি আরবের অন্য কোনো কর্মকর্তা এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেননি। তবে প্রত্যক্ষদর্শী হাজিরা যেসব বর্ণনা দিয়েছেন, তার ভিত্তিতে প্রথম থেকেই মনে করা হচ্ছে- মিনায় ভিড়ের চাপে নিহত হাজির প্রকৃত সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি হবে।
এ প্রতিবেদনের শেষে ঘোষণা করা হয়েছে, মাঠ কর্মীদের প্রাথমিক গণনা অনুযায়ী ৭৬৯ জন নিহত হয়েছে।। তবে গতকাল রাতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তাতে ৪১৭৩ জন নিহতের খবর উল্লেখ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যসহ নানা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পর্যবেক্ষক, বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন, মূলত সৌদি কর্তৃপক্ষের উদাসীনতা ও নানা ভুল পদক্ষেপ এবং অব্যবস্থাপনার কারণেই মিনায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত প্রমান