আন্তর্জাতিক বিভাগ : বিভিন্ন সংশয়ের জবাবে সেনেগালের দৈনিক Le soleil -এ আশুরা পরিচিতি বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা : দৈনিক Le Soleil মুসলমানদেরকে আশুরা সম্পর্কে পরিচিত করে তুলতে ‘আল-মুযদাহির’ আন্তর্জাতিক ইনস্টিটিউটের প্রধান শরিফ মুহাম্মাদ আলী হায়দারা’র লেখা একটি প্রবন্ধ প্রকাশ করেছে।
লেখক তার প্রবন্ধে আশুরার ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে সেনেগালের জনগণের আশুরা বিষয়ক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে চেয়েছেন। সেনেগালে আশুরার দিনটি ঈদ ও উত্সবের দিন হিসেবে পরিচিত।
শরিফ মুহাম্মাদ আলী হায়দারা তার প্রবন্ধে, ইসলামে আহলে বাইত (আ.) এর স্থানের বিষয়ে পরিচিতি অর্জনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার লক্ষ্যে সেনেগালের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন।# 3402836