IQNA

21:44 - November 13, 2015
সংবাদ: 3447710

ইরাকের পদার্থ বিজ্ঞানীকে হত্যা করল আইএসআইএল

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধানকে হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের নেইনাওয়া প্রদেশের একটি মাধ্যম জানিয়েছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের জন্য ‘জৈব অস্ত্র’ নির্মাণ করতে রাজি না হাওয়ার ফলে এই পদার্থ বিজ্ঞানীকে হত্যা করা হয়। মসুল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধানকে ১১ই নভেম্বর বিকালে হত্যা করা হয়।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ‘জৈব অস্ত্র’ নির্মাণ করে ইরাকের অধিবাসী ও সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আর এ অস্ত্র বানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধানকে চাপ প্রয়োগ করেছিল। কিন্তু তিনি রাজি না হওয়ার ফলে মসুল শহরের কেন্দ্রীয় স্বোয়ারে তার মাথায় গুলি করে হত্যা করা হয়। তাকে হত্যা করার পর তার মৃতদেহকে ফরেনসিকে’র নিকট হস্তান্তর করা হয়।
২০১৪ সালে ইরাকে মসুল শহর কব্জা করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। এ শহর দখল করার পর মসুলের সকল অধিবাসীরা আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে।
এদিকে ইরাকের সামরিক বাহিনী আকাশ পথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের ঘাটিতে পর্যায়ক্রমে হামলা চালাচ্ছে এবং সামরিক বাহিনীর ফলে এ সন্ত্রাসী গোষ্ঠীর অনেক সদস্য নিহত হয়েছে।
3447421
 

captcha