IQNA

19:25 - July 10, 2021
সংবাদ: 3470292

কুরবানি ঈদের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব

তেহরান (ইকনা): সৌদি আরবের সুপ্রিম কোর্ট শুক্রবার সন্ধ্যায় জ্বিলহজ মাসের চাঁদ দেখতে না পাওয়ার কারণে আজকে জ্বিলক্বদ মাসের শেষ তারিখ এবং কুরবানি ঈদের তারিখ ঘোষণা করেছে।

কুরবানি ঈদের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব

সৌদি আরবের সুপ্রিম কোর্ট শুক্রবার ঘোষণা করেছে: ১৯শে জুলাই আরাফার দিন এবং তার পরের দিন অর্থাৎ ২০শে জুলাই মঙ্গলবার কুরবানি ঈদ পালিত হবে।

সৌদির চাঁদ দেখা কমিটির উদ্ধৃতি দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে: দেশের কোথাও শুক্রবার সন্ধ্যায় জ্বিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আজকে জ্বিলক্বদ মাসের শেষ তারিখ এবং রবিবার জ্বিলহজ মাস শুরু হবে। iqna

 

captcha