তেহরান (ইকনা): স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার এক বিবৃতিতে এই ঘোষণা করেছে: অন্যান্য বছরের ন্যায় এ বছরেও এই সেন্টারে আধ্যত্মিকপূর্ণ দোয়া আরাফার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই দোয়ার অনুষ্ঠানটি ২০শে জুলাই জোহর ও আসরের নামাজের পর স্থানীয় সময় প্রায় ১৩:৩০শে স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের মুসাল্লায় অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন তিলাওয়াত ও তাওবার নামাজের পর আধ্যত্মিকপূর্ণ এই দোয়া পাঠ করা হবে।
ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ আসন্ন কুরবানী ঈদ উপলক্ষে বিশ্বের মুসলমানদের অভিনন্দন জানিয়ে ঘোষণা করেছেন যে, মহিমান্বিত ঈদের নামাজ বুধবার, ২১ শে জুলাই স্থানীয় সময় সকাল ১০টায় এই সেন্টারে অনুষ্ঠিত হবে। iqna