IQNA

আশুরার শোক মিছিলে বোমা বিস্ফোরণে নিহত ৩

22:38 - August 19, 2021
সংবাদ: 3470528
আশুরার শোক মিছিলে বোমা বিস্ফোরণে নিহত ৩
তেহরান (ইকনা): পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলায় বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ৩০ জনের বেশি মানুষ আহত হন। আজ বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করে।
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাশারাত জানিয়েছেন, আজ বৃহস্পতিবার আশুরার মিছিলে বোমা বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, বাহাওয়ালনগরে স্থানীয় সময় সকাল ১০টায় আশুরার একটি মিছিলে গ্রেনেড ছুড়ে মারে এক সন্ত্রাসী।
 
তিনি জানিয়েছেন, ওই হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাহাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা হামলায় আহত অন্যান্যরাও ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
 
ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান রাজা বাশারাত। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিনেটর সেহার কামরান। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
 
বোমা হামলার ঘটনার বেশ কিছু ভিডিও এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছোটাছুটি করছে। রাস্তার পাশে আহত লোকজনকেও পড়ে থাকতে দেখা গেছে।
captcha