তেহরান (ইকনা): ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের প্রাঙ্গণ গত রাত থেকে হাজার হাজার জিয়ারতকারীর উপস্থিতি প্রত্যক্ষিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ওফাতবার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান মুজতবা (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইবাদত ও শোক পালনের উদ্দেশ্যে এসকল জিয়ারতকারী ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাযারে উপস্থিত হয়েছেন।

