সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ইমাম রেজা (আ.)-এর শাহাদাত বার্ষিকীর শোকানুষ্ঠান
তেহরান (ইকনা): ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ)র উপস্থিতিতে আজ (বৃহস্পতিবার) ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.)-এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) নামক হুসাইনিয়াতে আজ সকালে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. রাফিয়ী “ইমাম রেজা (আ.)”এর জীবনীর আলোকে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেন।
সর্বোচ্চ নেতার উপস্থিত অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে জনাব মাহদী রাসুলী শোকগাথা মর্সিয়া পাঠ করেন। iqna