IQNA

20:01 - October 11, 2021
সংবাদ: 3470803

ইরানে “হাফেজ এবং কুরআন” শীর্ষক বই প্রদর্শনী

তেহরান (ইকনা):  লিসানুল গাইব নামে প্রসিদ্ধ অষ্টম শতাব্দীর বিশ্বখ্যাত কবি হাফেজ শিরাজীর স্মরণে হাফেজ শিরাজী স্মৃতি সংগ্রহে “হাফেজ এবং কুরআন” শীর্ষক বই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। 

ইরানে “হাফেজ এবং কুরআন” শীর্ষক বই প্রদর্শনী
শামস-উদ্দীন মোহাম্মাদ হাফেজ-শিরাজী, পারস্যের একজন সুফি কবি, কিন্তু তাঁর কবিতায় হাফেজ নামটি ব্যবহার করেন। যারা সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন, তাদেরকে আরবি ভাষায় “হাফিজ” এবং ফার্সি ভাষায় “হফেজ” বলা হয়। তার জীবনী-লেখকগণও বলেন, হাফিজ সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন। তিনি ছিলেন ইরানের শিরাজ শহরের একজন হাফেজ, এ কারণেই তার নামের শেষে হাফিজ-ই-শিরাজী যোগ করা হয়, আসলে তার নাম ছিল শামস-উদ্দীন মোহাম্মাদ। জানা যায়, কুরআন মুখস্থ ও কুরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার কারণেই অবশেষে “খাজা হাফিজ” নামে তিনি অভিহিত হয়েছিলেন। তার কাব্যের ছত্রে ছত্রে পবিত্র কুরআনের প্রভাব প্রতিফলিত হয়েছে। তিনি নিজেই এ ব্যাপারে উল্লেখ করেছেন:
 
হে হাফিজ! তোমার বক্ষে ধারণকৃত এই কুরআনের চেয়ে
সুন্দর ও সুমিষ্ট বাণী আর কিছু দেখি নি”। 
 
 
 
 
captcha